বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে নিষিদ্ধ গাঁজা গাছ চাষের অপরাধে বন্দর বাজারের কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেন (৫৫) আটক হয়েছে। অপর দিকে মাহিন্দ্র স্টেশন থেকে গাঁজা বিক্রির জন্য হৃদয় হাসান নামে এক যুবককেও আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। ২৪ মার্চ মঙ্গলবার দুপুর ১.০০ টায় তিনি আটক করা হয়েছে ব্যবসায়ী মিলন হোসেনকে। জানা গেছে, মিলন তার ঘরের পাশের সবজি খেতে পুঁই গাছের চারার টবে গাজাঁ গাছ তিনটি চাষ করেছিলো। যেই টবে পুঁই গাছের চারা ও গাঁজা গাছের চারা এক সাথে বেড়ে উঠতে ছিলো।

একটি গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত মেজিস্ট্রেট  জি এম এ মুনীব পুলিশের সহযোগিতায় মিলনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগাছসহ তাকে আটক করে। পরে গাজাঁ গাছ চাষের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কাবারান্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ওই দিন দুপুর ৩.০০ টায় বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র স্টেশন থেকে মাদক সেবী হৃদয় হাসানকে পুলিশ ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করে। আটক হৃদয় হাসান পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কুনিয়ারি গ্রামের রুহুল আমিনের ছেলে। সে তার পরিবারের সাথে বানারীপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে বসবাস করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হৃদয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তার মাদক ব্যবসায় ওই এলাকার সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে রয়েছেন। ​পরবর্তীতে উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জি.এম.এ মুনীব মোবাইল কোর্ট পরিচালনা করে হৃদয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ মুনীব জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে ওই দিন বিকেলেই বানারীপাড়া থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement