বরিশাল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ৩৯ হাজার ৭৯০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে তার জয় নিশ্চিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে সংশ্লিষ্ট সূত্রে সরোয়ারের বিজয়ের তথ্য নিশ্চিত করা হয়।
ফলাফল অনুযায়ী, মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট। মুফতী ফয়জুল করিম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। এছাড়া মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী পেয়েছেন ২১ হাজার ৯৬৩ ভোট।
বিজ্ঞাপন