কীর্তনখোলা রিপোর্ট

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামতিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বর্তমান ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেনতিনি ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তারোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেনএরপর গত বছরের ১৯ আগস্ট সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিযুক্ত হন

বিজ্ঞাপন
Advertisement