বিশেষ প্রতিবেদক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গত এক মাসে ৯০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছেরোববার বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইসিটি ও মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে থেকে ৭ জুন পর্যন্ত বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ৬ হাজার ৬০৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ১০০ মিলিলিটার দেশীয় মদ জব্দ করা হয়েছেএছাড়া দুটি শর্টগানের কার্তুজ, একটি পাইপগান, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি হকিস্টিক, একটি লোহার পাইপ, দুটি হাসুয়া, তিনটি বগিদা, পাঁচটি চাকু এবং তিনটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে

 এক মাসে নিয়মিত মামলায় ৩৮৩ জন এবং মহানগরী অধ্যাদেশে ১৪৪ জনসহ মোট ৯০৯ জনকে মাদক, অস্ত্র ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছেএকই সময়ে ৩৪২টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছেসংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক মাসে ১২০টি কমিউনিটি পুলিশিং সভা, ১৩০টি বিট পুলিশিং সভা এবং ৩০টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মেট্রোপলিটন পুলিশনগরীর নিরাপত্তা জোরদারে বরিশালজুড়ে ২৫০টি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছেএসব ক্যামেরা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারামাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে মেট্রোপলিটন পুলিশ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছিথানা পুলিশের পাশাপাশি ফাঁড়িগুলোতেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছেনগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর
বিজ্ঞাপন
Advertisement