মোঃ মেহেদী হাসান, কাউখালী
পিরোজপুরের কাউখালীতে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
১৪ই মে(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয় বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার। অনুষ্ঠানের সূচনালগ্নে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তার সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেন।
তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সহকারী কৃষি অফিসার মাইনুল হুদা রোমান উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন।
অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শও প্রদান করা হয় বলে জানা গেছে। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।