একরামুল হক একরাম
বরিশালে
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বেলস পার্কে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক মোঃ
জাহাঙ্গীর হোসাইন।
বরিশালের
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীতকালীন
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জিলা স্কুলের
প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মর্জিনা আক্তার, বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডঃ আবু বকর সিদ্দিকসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। জেলা পর্যায়ের এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা
প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে
অ্যাথলেটিকস বিভাগের ৪৮টি এবং সাইকেলিং বিভাগের একটি ইভেন্টসহ মোট ৪৯টি খেলা অনুষ্ঠিত
হয়। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ
ও উৎসাহে মুখর পরিবেশে পুরস্কার বিতরণীর মাধ্যমে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি
ঘটে।