কীর্তনখোলা ডেস্ক
শিক্ষাক্ষেত্রে আনন্দময় ও কর্মমুখী পরিবেশ নিশ্চিত করতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হবে। সরকারি উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করেছে বিএনপি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য ও হাইজিনকে প্রাধান্য দেওয়া হবে এবং বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। নতুন কুঁড়ি কোরআন তেলাওয়াত প্রবর্তনের উদ্যোগ নেওয়া হবে, এবং যেসব হাফেজে কুরআন, ক্কারী এবং আলেম আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন তাঁদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি প্রদান করা হবে।
বিজ্ঞাপন