বাউফল প্রতিনিধি

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুল আলম তালুকদারের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান। ধানের শীষের পক্ষে একাত্মতা প্রকাশ করায় বাউফলে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলা ও পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমানের সমর্থনের মাধ্যমে বাউফলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। একইসঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রতি জনসমর্থন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। সংবাদ সম্মেলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Advertisement