বাউফল প্রতিনিধি
পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট।
এই আসনে মোট ১১৫টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ৩ লাখ ১৫ হাজার ভোটারের মধ্যে ১ লাখ ৮৫ হাজার ১৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৪৯১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬০ হাজার ৭২০টি।
বিজ্ঞাপন