কীর্তনখোলা ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন রোনান সুলিভান।

এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল। যার বড় কারণ ছিল দলে অন্তর্ভুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই—রোনান সুলিভান ও ডেকলান সুলিভান।

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ডেকলানকে একাদশে দেখা না গেলেও রোনান ছিলেন শুরু থেকেই। আর মাঠে নেমেই নিজের নৈপুণ্যের ছাপ রাখেন তিনি।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করে বাংলাদেশ। এর মধ্যে ফ্রি-কিক থেকে রোনানের করা গোলটি ছিল অসাধারণ, যা বিশ্বমানের খেলোয়াড়দের ফ্রি-কিকের কথা মনে করিয়ে দেয়।

বিজ্ঞাপন
Advertisement