কীর্তনখোলা ডেস্ক
জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আলোচনা হয়েছে। সাকিব ফিট ও অ্যাভেইলেবল থাকলে নির্বাচক প্যানেল তাকে জাতীয় দলে বিবেচনা করবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
শনিবার বিসিবির সভা শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, এবারের কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকায় সাকিবের নাম যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে বোর্ডের পক্ষ থেকে প্রস্তুতি ও তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন