কীর্তনখোলা রিপোর্ট

বরিশালের চরকাউয়ায় স্ত্রীর স্বীকৃতি আদায়ে অভিযুক্ত স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক তরুণীতরুণীর জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গোপনে ইসলামি শরিয়ত মতে বিয়ে হলেও এখন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে নাঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ দিনারেরপুল এলাকার চাঁন মিয়ার মেয়ে মুসকান আক্তারের সঙ্গে একই এলাকার সবুজ হাওলাদারের ছেলে ইমন হাওলাদারের সাথে প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিলতবে পারিবারিক সিদ্ধান্তে মুসকানের অন্যত্র বিয়ে ঠিক হয়গত ৪ জুলাই মুসকান পারিবারের কাউকে কিছু না জানিয়ে শরিয়তপুরে ইমন কাছে চলে যানসেখানে ৪ দিন থেকে গত ১১ জুলাই মুসকানকে ইমন তার মায়ের কাছে রেখে শরিয়তপুর চলে যানওই দিনই ইমনের মা মুসকানকে তার পরিবারের কাছে রেখে আসেনএরপর বুধবার (২২ জুলাই) মুসকান স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামী ইমনের বাড়িতে অনশনে বসেন

মুসকানের অভিযোগ, ইমন হাওলাদারের সাথে তার প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিলতারা শরিয়তপুরে একজন ইমামের কাছে গিয়ে ইসলামি শরিয়ত মতে বিয়ে করেনকিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে এড়িয়ে যাচ্ছেন ইমনের পরিবার

দীর্ঘদিন ধরে বিষয়টির সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় বুধবার সকালে ইমনের বাড়িতে গিয়ে অনশনে বসেন মুসকানএ সময় পরিবারের সদস্যরা তাকে মারধর করেনএরপর ৯৯৯ এ কল দিলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করেএ সময় ৫ দিনের মধ্যে বিষয়টি সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মুসকান

অন্যদিকে স্বপনের মা ও পরিবারের সদস্যরা দাবি করেন, ছেলে ও ওই নারীর সম্পর্কের বিষয়টি তারা আগে জানতেন নাতাদের বক্তব্য, যদি সত্যিই গোপনে বিয়ে হয়ে থাকে, তাহলে তারা অন্য কোথাও গিয়ে সংসার করতে পারেনওই নারীকে পারিবারিক বাড়িতে গ্রহণ করা হবে না বলেও তারা জানানঘটনার সময় অভিযুক্ত ইমন বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেনতিনি শরিয়তপুরে মোবাইল কোম্পানিতে চাকরি করেন

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ৯৯৯ এ পাওয়া কলে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিস্থানীয়রা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছে বলেও জানান থানা ও এলাকাসংশ্লিষ্ট সূত্র

বিজ্ঞাপন
Advertisement