ভোলা প্রতিনিধি

ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এক লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই আসনের ফলাফল পাওয়া যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে দেশব্যাপী গণভোটও আয়োজন করা হয়।

এদিন ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সকালবেলায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশায় ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারের নির্বাচনে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement